1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ

বিএনপি নেতার গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি চাল উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ২১ মে, ২০২৫

জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি নেতা আলী হোসেনের মালিকানাধীন একটি গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি ভিজিডি চাল উদ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২০ মে) রাতে পরিচালিত অভিযানে এসব চাল উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া চালের পরিমাণ প্রায় ৫ হাজার ২০০ কেজি। এ ঘটনায় রাতেই অবৈধ মজুত ও কালোবাজারির অভিযোগে অভিযুক্ত আলী হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

গুদাম মালিক মো. আলী হোসেন সরিষাবাড়ী পিংনা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং বাসুরিয়া গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে। সরকারি চাল অবৈধভাবে মজুদের ঘটনায় অভিযুক্ত আলী হোসেন পলাতক আছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট শাহারিয়া তালুকদার রিফাত। অভিযান চলাকালে আলী হোসেনের মালিকানাধীন গুদাম থেকে সরকারি ভিজিডি কর্মসূচির জন্য নির্ধারিত সরকারি সিলযুক্ত ৫০ কেজির ১০৪টি বস্তা পাওয়া যায়। যেখানে প্রতি বস্তায় ৫০ কেজি করে প্রায় ৫ হাজার ২০০ কেজি চাল রয়েছে।উদ্ধার হওয়া চালগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল জানান, সরকারি চাল অবৈধভাবে মজুত করে তা কালোবাজারিতে বিক্রির উদ্দেশ্যেই গুদামে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা চালগুলো জব্দ করেছি এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান চলবে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, উদ্ধার করা চালগুলো পুলিশের হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত আলী হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com