1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর হামলা

  • আপডেট টাইম :: বুধবার, ২১ মে, ২০২৫

গাজীপুর : অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে। বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের গেটে স্নাতক (পাস) কোর্সের কিছু শিক্ষার্থী এ হামলা করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ২০২২ সালের স্নাতক (পাস) কোর্সের পরীক্ষার্থীরা অটোপাসের দাবিতে বেশ কিছু দিন ধরেই আন্দোলন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় আজও তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করতে থাকেন। এ সময় কার্যালয়ে ঢুকছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তখন শিক্ষার্থীরা উপাচার্যকে ঘিরে ধরেন এবং হামলা চালান।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নিয়মানুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ৬৯% পরীক্ষার্থী উত্তীর্ণ হন। করোনা মহামারি ও অন্যান্য রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনা করে এ ব্যাচের শিক্ষার্থীদেরকে গ্রেস মার্ক দিয়ে পাস করানো হয়েছে। এ ছাড়া তাদের খাতা পুনঃমূল্যায়নের সুযোগও দেয়া হয়েছে। তাদের ফলাফল এ মাসেই প্রকাশিত হবে। কিন্তু বিভিন্ন মহলের উস্কানিতে এ ব্যাচের কিছুসংখ্যক অকৃতকার্য শিক্ষার্থী আবার অটোপাসের দাবি নিয়ে আন্দোলন করছে। এরই ধারাবাহিকতায় বুধবার হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর হামলা চালায়।

জানা যায়, এই হামলার ঘটনায় গাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com