1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

সচিবালয় ইস্যুতে উচ্চ পর্যায়ের কমিটি হবে: আইন উপদেষ্টা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : সচিবালয়ের সমস্যা সমাধানে উপদেষ্টা পর্যায়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম একটি স্মারকলিপি দিয়েছে। অধ্যাদেশের ব্যাপারে উনাদের অনেক আপত্তি আছে। তাদের আপত্তিগুলো শোনার পূর্ণ মানসিকতা সরকারের আছে। এ জন্য উপদেষ্টা পর্যায়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি হবে। কমিটির দায়িত্বই হবে উনাদের আপত্তিগুলো ভালো করে শোনা, বিবেচনা করা এবং সেটা অনুযায়ী সুপারিশ করা। কমিটি কোনো সিদ্ধান্ত দেয় না, প্রস্তাব দেয়। উপদেষ্টা পরিষদে অধ্যাদেশটি পাস হয়েছে, উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সুপারিশ উপস্থাপিত হবে। সর্বোচ্চ মানবিক দিক থেকে উনাদের আপত্তির বিষয়গুলো বিবেচনা করার মানসিকতা সরকারের রয়েছে।

আসিফ নজরুল বলেন, কমিটি গঠন করা হয়েছে মানেই অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ রেখেছি। আজকালের মধ্যেই কমিটির বিষয়ে জেনে যাবেন।

তিনি আরও বলেন, আপাতদৃষ্টিতে মনে হয়েছে কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ আছে। অপপ্রয়োগের সুযোগ থাকা প্রত্যাশিত বিষয় নয়। অধ্যাদেশের বিষয়ে ভালো করে শোনা বোঝার জন্যই কমিটি করা হয়েছে। আমি যদি কমিটিতে থাকি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে উনাদের বক্তব্য শুনবো এবং সেটি উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তুলে ধরার চেষ্টা করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com