1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

পল্টনে এক লাখ টাকার জাল নোটসহ আটক ৩

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

ঢাকা : রাজধানীর পল্টন এলাকার গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে থেকে এক লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— মো. সাগর (৩০), মো. আল আমিন হাওলাদার (২৮) ও বাবু মাতব্বর (৫৪)।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। আজ (মঙ্গলবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

ডিবির বরাত দিয়ে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, কিছু ব্যক্তি জাল নোট বিক্রির উদ্দেশ্যে গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে তারা। পরে ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে এক লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ডিবি আরও জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে জাল নোট সরবরাহ করে আসছিলেন। তারা আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বড় পরিসরে জাল নোট বাজারজাত করার পরিকল্পনা করছিলেন।

তদন্তে জানা যায়, গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে শাহআলী থানায়, আল আমিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি, পটুয়াখালীর দশমিনা থানায় দুইটি, শ্যামপুর থানায় একটি এবং বাবু মাতব্বরের বিরুদ্ধে জিএমপির টঙ্গী পূর্ব থানায় একটি মামলা রয়েছে, যা সবই বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com