1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

শেরপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ২

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

শেরপুর : শেরপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। বুধবার (৪ জুন) বুধবার রাত ৮টার দিকে শেরপুর শহরের মোবারকপুর মহল্লায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা দক্ষিণ নামাপাড়া গ্রামের ইলিয়াস হোসেন মেম্বারের ছেলে আল-আমিন (১৮), একই গ্রামের বেলাল হোসেনের ছেলে ইমরান হোসেন (১৮) ও তৃতীয় লিঙ্গের রিতা বিশ্বাস (২৩)। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ৮টার দিকে শেরপুর শহরের মোবারকপুর এলাকায় শহরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা শ্রীবরদীগামী একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ইমরান ও রিতা বিশ্বাস ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে ইমরান হোসেন নামে আরও একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম বিষয়টি নিশ্চি করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com