1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

লঞ্চে উঠতে গিয়ে বুড়িগঙ্গায় পড়ে গেলেন নারী-শিশুসহ ৫ যাত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

ঢাকা: পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রেল ও সড়কপথের পাশাপাশি সদরঘাটেও ঘরমুখো মানুষের ঢল নেমেছে। স্বজনদের সঙ্গে ঈদ করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন সবাই। এই ভিড়ের মধ্যে সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে নারী-শিশুসহ ৫ যাত্রী বুড়িগঙ্গায় পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরের দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।

তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সবাই। ঘটনার পরপর স্থানীয়দের কয়েকজন দ্রুত পানিতে নেমে পড়েন। তারা পানিতে তলিয়ে যাওয়া থেকে তাদের রক্ষা করলে একপর্যায়ে লঞ্চের রশি বেয়ে সবাইকে একে একে উপরে টেনে তুলেন অন্যরা। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাকবলিত ওই যাত্রীদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঈদযাত্রায় অতিরিক্ত চাপের কারণে সদরঘাটে লঞ্চে ওঠার সময় ধাক্কাধাক্কিতে ওই পাঁচজন যাত্রী বুড়িগঙ্গায় পড়ে যান। পরে ঘটনার পরপরই দ্রুত স্থানীয় কয়েকজন পানিতে ঝাঁপিয়ে পড়েন এবং তলিয়ে যাওয়ার আগেই সবাইকে উদ্ধার করে নিরাপদে উপরে তোলেন। একপর্যায়ে লঞ্চের রশি ও ঘাটের সিঁড়ি ব্যবহার করে সবাইকে উদ্ধার করা হয়। তারা প্রত্যেকে সুস্থ রয়েছেন।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিআইডব্লিউটিএ বা নৌ-পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com