1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

দুর্নীতিবাজরা নেই, তাই বড় গরুর বিক্রি কম: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

ঢাকা : দুর্নীতিবাজরা এবার না থাকায় বড় গরু কম বিক্রি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (৫ জুন) সকালে গাবতলী গরুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে দুর্নীতির টাকা ছিল। এখন সেই দুর্নীতিবাজরা নেই, দুর্নীতির টাকাও নেই। তাই বড় গরুর ক্রেতা কম।

তিনি বলেন, কুরবানির পশুর হাটে উইন উইন পরিস্থিতি দরকার। ক্রেতা-বিক্রেতা সবাই যাতে খুশি থাকে। তবে আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত বিক্রেতার চেয়ে ক্রেতারা বেশি খুশি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কুরবানির পশুর গাড়ির কারণে চন্দ্রা এলাকায় যানজট একটু বেশি। তবে পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে। আইজিপি নিজেই এসব তদারকি করছেন।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবার সহযোগিতা থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com