1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

ময়মনসিংহের ট্রেনে ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ জুন, ২০২৫

ময়মনসিংহ : ঈদযাত্রায় প্রতিবারের ন্যায় এবারও ময়মনসিংহের ট্রেনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছে কর্মজীবী নারী-পুরুষসহ সব শ্রেণিপেশার মানুষ। তবে ভোগান্তি হলেও নিরাপদে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ঈদ করতে চান তারা।

শুক্রবার (৬ জুন) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জারিয়াগামী বলাকা এবং ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে দেখা গেছে ঈদ যাত্রার এই চিত্র।

দুটি ট্রেনের ভেতরে ও বাহিরে যাত্রীদের উপচে পড়া ভিড়ে যেন তিল ধারণের ঠাঁই নেই। ছাদে বিপদজ্জনকভাবে ভ্রমণ করতেও দেখা গেছে কয়েক হাজার যাত্রীদের।

যাত্রীরা জানান, যারা এখন বাড়ি ফিরছেন তারা সবাই কর্মজীবী। গতকাল ৫ জুন সবার ছুটি হয়েছে। এতে ঘরমুখী মানুষের বাড়তি চাপ সৃষ্টি হওয়ায় ব্যাপক ভোগান্তির মুখেই বাড়ি ফিরতে হচ্ছে সবার।

তবে নিরাপদে বাড়ি ফিরতে পারলে এই কষ্ট আর থাকবে না বলেও জানান দেওয়াণগঞ্জগামী গার্মেন্টস কর্মী মো. ইব্রাহিম খলিলসহ আরও অনেকেই।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেন্ডেট মো. নাজমুল হক বলেন, যাত্রীদের চাপ বেশি। এ কারণে পথে পথে যাত্রী নামতে সময় লাগছে বেশি। এতে নির্দিষ্ট সময়ের চেয়ে কিছুটা দেরিতে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোকে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। তবে কোনো সিডিউল বিপর্যয় নেই। এসব ট্রেনের মধ্যে রয়েছে- দেওয়ানগঞ্জগামী তিস্তা, অগ্নিবীণা, জামালপুর এক্সপ্রেস, ঈদ স্পেশাল, কমিউটার, যমুনা, ব্রহ্মপুত্র, বলাকাসহ প্রায় দুই ডজন ট্রেন।

আক্ষেপ করে তিনি বলেন, আমাদের কপালে ঈদ নেই ভাই। ট্রেন ও যাত্রী সামলেই আমাদের সময় কাটছে। পরিবারের খোঁজ নেওয়ার সময় পাচ্ছি না। তারপরও সবার ঈদ হোক আনন্দময় ও নিরাপদ। এটাই আমাদের প্রত্যাশা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com