1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

নগরভবনে কোনও উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না: ইশরাক

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ জুন, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : নগরভবনে কোনও উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না জানিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে।

শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, নগরভবনে কোনও প্রশাসক বা উপদেষ্টা বসতে পারবে না। হ্যাঁ, আমিও বসতে পারতাম, যদি তাদের সঙ্গে কোনও একটা কম্প্রোমাইজ করতাম। কিন্তু সেটা নগরবাসীর জন্য ভালো হতো না।

জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনের বিষয়ে ইশরাক হোসেন বলেন, নির্বাচিত ও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই এসেছি এখানে। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আগামীকাল যারা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের সঙ্গেও মাঠেও থাকবো।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ইশরাক বলেন, তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে, এই পরিষদের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। উপদেষ্টাদের যদি রাজনীতি করার ইচ্ছা থাকে, তাহলে পদত্যাগ করে রাজনীতি করার অনুরোধও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com