1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি শাকিল-রুপা

  • আপডেট টাইম :: বুধবার, ১১ জুন, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রুপা। বুধবার (১১ জুন) সন্ধ্যায় তারা প্যারোলে মুক্তি পেয়েছেন।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দী এই দম্পতিকে ময়মনসিংহে রুপার মা হোসনে আরা বেগমের জানাজায় যোগ দেওয়ার জন্য সাময়িক মুক্তি দেওয়া হয়েছে বলে ঢাকা বিভাগের কারা-মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির নিশ্চিত করেছেন।

হোসনে আরা বেগমের জানাজা আজ রাত ৯টায় ঘাগড়া গ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রূপার ভাগ্নে নবনীল সরকার জানিয়েছেন, রুপা সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েছেন। তিনি ময়মনসিংহের পথে আছেন এখন। এর আগে, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হোসনে আরা বেগম মারা যান বলে জানান নবনীল।

একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।

গত ২১ আগস্ট এই দুজনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com