1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

বোমাতঙ্কে এবার থাইল্যান্ডে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : গুজরাটে উড়োজাহাজ বিধ্বস্তের ২৪ ঘণ্টা পার না হতেই এবার বোমাতঙ্কে জরুরি অবতরণ করলো এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী একটি ফ্লাইট। শুক্রবার ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। নিরাপদে অবতরণের পর বিমানটিতে এখন বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষা চলছে।

এয়ারবাস এ৩২০এনইও মডেলের বিমানটিতে কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এয়ার ইন্ডিয়ার একজন কর্মকর্তা জানিয়েছেন, উড্ডয়নের পর বিমানটি তার কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছানোর পর নিরাপত্তা সংক্রান্ত একটি অ্যালার্ট এলে পাইলট মাঝআকাশে বিমান ঘুরিয়ে ফুকেটে ফিরে আসেন।

লাইভ ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, এআই ৩৭৯ ফ্লাইটটি ফুকেট থেকে স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে উড্ডয়ন করে এবং দুপুর ১২টা ৪০ মিনিটে দিল্লিতে অবতরণের কথা ছিল। তবে এটি স্থানীয় সময় দুপুর পৌনে ১২টায় ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।

এয়ার ইন্ডিয়ার কর্মকর্তা জানান, সব যাত্রীকে তাদের লাগেজসহ বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলো যাত্রী এবং লাগেজ সবই স্ক্যান করছে।

সূত্র : রয়টার্স ও দ্য হিন্দু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com