1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কলাপাড়ায় মাস্ক না পড়া এবং প্রকাশ্যে ধুমপানের অপরাধে ২৭ জনকে জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ জুন, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় মাস্ক না পড়া এবং প্রকাশ্যে ধুমপান করার অপরাধে ২৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৪ জুন) দুপুরে পৌর শহরের সদর রোড এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এ জরিমানা আদায় করেন। এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথসহ কলাপাড়া থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নিমূর্ল) আইন, ২০১৮ এর ২৪ (১) এবং (২) ধারা এবং ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ৪ (১) ও (২) ধারায় পৃথকভাবে ১৬ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com