1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির হয়েছেন মো. নজরুল ইসলাম। শুক্রবার (১৩ জুন) নগর জামায়াতের কার্যালয়ে আয়োজিত জরুরি সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ ঘোষণা দেন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, জরুরি দায়িত্বশীল সমাবেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নগর জামায়াতের বর্তমান আমির শাহজাহান চৌধুরী কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে কাজ করবেন।

শাহজাহান চৌধুরীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, বয়স ও অসুস্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, শুক্রবার সকালে সাতকানিয়ার কেরানীহাটে আয়োজিত এক সমাবেশে চট্টগ্রাম-১৫ আসনের জন্য শাহজাহান চৌধুরীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এসময় মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতের ইতিহাস, ঐতিহ্য ও আনুগত্যের ক্ষেত্রে সংগঠনের অনেক অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংগঠনকে এগিয়ে নিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করে মন্তব্য করা এই সংগঠনের ঐতিহ্য নয়। তাই আশা করি, সংগঠনের ইতিহাস ও ঐতিহ্য রক্ষার্থে সবাই কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়বে। নিয়মতান্ত্রিক প্রচেষ্টা অব্যাহত রাখলে আল্লাহ আমাদের সহায় হবেন, আল্লাহ আমাদের বিজয় দান করবেন, ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com