1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ইরানের হামলার পর ভূগর্ভস্থ বাঙ্কারে ইসরায়েলের প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ জুন, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের হামলা শুরুর পরপর ভূগর্ভস্থ বাঙ্কারে চলে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে তিনি নিরাপত্তা বাহিনীগুলোর প্রধান এবং মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন। শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে।

শুক্রবারের হামলার প্রতিশোধ নিতে শনিবার মধ্যরাত থেকে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের দেওয়া তথ্য অনুযায়ী, এক ঘণ্টার মধ্যে ইরান দুই ভাগে ১৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এগুলো সবাই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। নয়টি স্থানে ক্ষয়ক্ষতির তথ্য জানা গেছে। এছাড়া হামলায় আহত হয়েছে ১৫ জন।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব কীভাবে দেওয়া যায়, তা নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি ভূগর্ভস্থ বাঙ্কারে নিরাপত্তা প্রধান ও মন্ত্রীদের সাথে পরামর্শ করছেন।

এর আগে নেতানিয়াহু বলেছিলেন, ইরানের ‘ওপর আরো হামলা আসছে। দেশটির শাসকগোষ্ঠী জানে না কী তাদের উপর আঘাত করেছে বা কী তাদের উপর আঘাত হানবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com