1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গোপালগঞ্জে ৫ যানবাহনের সংঘর্ষ, ট্রাফিক-পুলিশসহ নিহত ২

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ জুন, ২০২৫

গোপালগঞ্জ : গোপালগঞ্জে চার যানবাহনের সংঘর্ষে ট্রাফিক পুলিশের এক সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (১৪ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রায় দুই ঘণ্টা মহাসড়কের ওই স্থানে যান চলাচল বন্ধ থাকে।

নিহতদের মধ্যে রফিকুল ইসলাম ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) পদে কর্মরত ছিলেন।

নিহত আরেকজন বাসচালকের সহকারী বলে পুলিশ জানালেও তার বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাকসুদুর রহমান মোরাদ জানান, পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় আরমান পরিবহনের একটি বাস। সঙ্গে সঙ্গে এসপি গ্রিন লাইনের অপর একটি যাত্রীবাহী বাসেরও ধাক্কা লাগে। এ ঘটনায় আরমান পরিবহনের হেল্পার ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস দুর্ঘটনাকবলিত দুটি বাস ও ট্রাককে ধাক্কা দিলে চতুর্মুখী সংঘর্ষ হয়। এ সময় উদ্ধার কাজে নিয়োজিত ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুল ইসলামসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহত রফিকুল ইসলামকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত সাড়ে ৩টা থেকে প্রায় সাড়ে ৫টা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক ভোর সাড়ে ৫টার দিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com