1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন: ইশরাক

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ জুন, ২০২৫

ঢাকা : বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে ফের নগর ভবনে অবস্থান নিয়েছেন তার সমর্থকেরা। নগর ভবনে উপস্থিত রয়েছেন ইশরাক নিজেও।

রোববার (১৫ জুন) টানা ১০ দিন ঈদের ছুটির পর সরকারি অফিসের কার্যক্রম শুরু হয়। এদিন সকাল থেকে ইশরাকের অনুসারীরা নগর ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরে বেলা ১১টার দিকে সেখানে প্রবেশ করেন ইশরাক হোসেন।

এসময় ইশরাক হোসেন দাবি করেন, ‘মেয়রের শপথ পড়ানো সরকারের সাংবিধানিক দায়িত্ব, স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন।’

ইশরাক বলেন, ‘জনগণের ভোগান্তি চাই না, কিন্তু এই আন্দোলন চলমান থাকবে; এটাই জনগণের দাবি।’

সরকার যদি ভাবে এমনি আন্দোলন থেমে যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে উল্লেখ করে ইশরাক বলেন, ‘গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ অবস্থান চলবে। এখন আর আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই। বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলবে। দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে।’

এর আগে গত ৩ জুন ঈদুল আজহা সামনে রেখে আন্দোলন সাময়িক শিথিলের ঘোষণা দিয়েছিলেন ইশরাক হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com