1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাস চাপায় অবসরপ্রাপ্ত সেনা নিহত, ঘাতক বাসে বিক্ষুব্ধ জনতার আগুন

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ জুন, ২০২৫

শেরপুর প্রতিনিধি : শেরপুরে চলন্ত বাসের চাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোটরসাইকেল আরোহী মজনু মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

(১৫ জুন রোববার) দুপুরে শেরপুর-ঢাকা মহাসড়কের ভাতশালা বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ছফর উদ্দিনের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্মী ও জেলা দমকল বাহিনীর কর্মীরা জানান, মজনু মিয়া মোটরসাইকেলযোগে শেরপুর শহর থেকে নিজ বাড়ি ভাতশালার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে বাঁশতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাম্মী ডিলাক্স নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজনু মিয়া মারা যান। এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ঘাতক শাম্মী ডিলাক্স বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে কিছু সময় ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com