1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সাদা জার্সিতে নামবে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে একের পর এক হামলা, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

গলে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

স্পোর্টস ডেস্ক : আগের দিন পুরো রাতই থেমে থেমে হয়েছে বৃষ্টি। ধারণা করা হচ্ছিল, টসেও খানিক বিলম্ব হতে পারে। তবে সেটা হয়নি। নির্ধারিত সময়েই গলে হয়েছে টস। তাতে ভাগ্য ছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পাশে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। এদিকে অসুস্থতার কারণে বাংলাদেশের একাদশে নেই তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হল বাংলাদেশ ও শ্রীলঙ্কার সিরিজ দিয়ে। চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে বাংলাদেশের কোনো জয় ছিল না। দ্বিতীয়বার এক ম্যাচ জিতলেও তারা ছিল তলানিতেই। তবে ২০২৩-২৫ চক্রে নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সাত নম্বরে থেকে শেষ করে নাজমুল হোসেন শান্তর দল। এবার নতুন চক্রে জয়ের সংখ্যা বাড়িয়ে অন্তত ৬ নম্বরে ওঠার আশা বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।

শ্রীলঙ্কা একাদশ
পথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), মিলান রত্নায়েকে, থারিন্দু রথনায়েক, প্রবাথ জয়সুরিয়া ও অসিথা ফার্নান্দো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com