1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুক ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার নালিতাবাড়ীতে কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে সহায়তা পেলেন ২৯০ সেবাপ্রার্থী মুক্তিযুদ্ধের সময় শেখ পরিবার পাকিস্তানের আশ্রয়ে ঢাকায় অবস্থান করছিল: রিজভী নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপে ধরা, পালিয়েছেন দোকানী শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আন্তর্জাতিক যুব দিবসে নালিতাবাড়ীতে জামায়াতের যুব র‍্যালি

বকশীগঞ্জে কাঁচা রাস্তায় দুর্ভোগ, পাকা করার দাবি এলাকাবাসীর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুর বকশীগঞ্জ বাট্টাজোর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গোয়ালগাঁও ফজিলত পাড়া যাওয়ার রাস্তা উজ্জ্বল ব্রিকস ফিল হতে আনুমানিক প্রায় দুই কিলোমিটার ফকির আলীর বাড়ি পর্যন্ত রাস্তাটি কাঁচা।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ছোট বড় গর্তে ভরা এই রাস্তায় শুকনো মৌসুমে কোনো রকমে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে মোটেই সম্ভব নয়। তা ছাড়া শুকনা মৌসুমেও বিভিন্ন যান বাহনের চাকা গর্তে আটকে যাচ্ছে। ঘটছে নানা দুর্ঘটনা। প্রতিদিন পাঁচ গ্রামের সাধারণ মানুষ ও স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা চলাফেরায় অনেক অসুবিধায় ভোগছেন। রাস্তাটি পাকা হলে শিক্ষার্থীসহ জনসাধারণের ভোগান্তি দূর হবে।

বিশেষ করে, সামান্য বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে যানবাহন চলাচলতো দূরের কথা, পায়ে হেঁটে যেতেও অসুবিধায় পড়তে হচ্ছে। এলাকার চাষিরা উৎপাদিত সবজি বিভিন্ন বাজারে আনা-নেওয়া করেন রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাসহ ছোট ছোট বিভিন্ন যানবাহনে।

স্থানীয় বাসিন্দারা জানান, এ অঞ্চলের সবজি সারা দেশে সরবরাহ করে থাকেন। পরিশেষে এলাকাবাসীর জোর দাবি প্রশাসন মহলের কাছে এই রাস্তাটি যেন দ্রুত পাকা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com