1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ : নৌপরিবহন প্রতিমন্ত্রী এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার অবশেষে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ৫ ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক

নালিতাবাড়ীতে সেচনালা মেরামতে বাধা, আদালতের নির্দেশ উপেক্ষিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : নির্দিষ্ট সীমানার মধ্যে অবৈধ উপায়ে সেচপাম্প স্থাপনের পর এবার পুরনো সেচনালা মেরামতে বাধা প্রদানের অভিযোগ ওঠেছে। এতে ওই নালার আওতায় থাকা বোরো ক্ষেতে সেচের পানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিপাকে পড়েছেন সেচনালার মালিক ও আশপাশের ক্ষেত মালিকরা। ইতিমধ্যেই এ বিষয়ে সুরাহা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন ভুক্তভোগী সেচপাম্পের মালিক মনজুর রশিদ। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী উত্তরবন্দ-অভয়পুর গ্রামে এমন ঘটনা ঘটেছে।

এদিকে অবৈধভাবে স্থাপিত অপর সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য আদালদের নির্দেশ থাকলেও এ নির্দেশ অমান্য করে সংযোগ চালু রাখার অভিযোগ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে। ফলে প্রতিপক্ষের আপীলের পর বেড়েছে আইনী জটিলতা।

খোঁজ নিয়ে জানা গেছে, বোরে ক্ষেতে সেচ কাজের জন্য অভয়পুর গ্রামের মনজুর রশিদ ২০১০ সালে নিয়মানুযায়ী তৎকালীন উপজেলা সেচ কমিটির অনুমোদন নিয়ে ৩০ হর্স পাওয়ার সম্পন্ন একটি গভীর নলকূপ স্থাপন করেন। এরপর থেকে আশপাশের প্রায় ৬০-৭০ একর জমিতে নিয়মিত সেচ দিয়ে আসছিলেন। পরবর্তী সময়ে সরকার সেচপাম্পের জন্য বিএডিসি নিবন্ধনের বাধ্যবাধকতা করেন। এরই মাঝে মনজুর রশিদের সেচ পাম্প থেকে মাত্র এক হাজার ৩০ ফুট দূরত্বে নীতিমালা লঙ্ঘন করে ২০২২ সালে ৫ হর্স পাওয়ার সম্পন্ন আরও দুটি সেচপাম্প স্থাপন করেন নন্নী উত্তরবন্দ গ্রামের আব্দুল হক।

এদিকে মনজুর রশিদ তার সেচপাম্পে বিএডিসির নিবন্ধন নিতে তৎকালীন বিএডিসি নালিতাবাড়ী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মাকছুদুল হকের দ্বারস্থ হলেও তাকে বিএডিসির অনুমোদন দেওয়া হয়নি। বরং মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে আব্দুল হক এর অবৈধ সেচপাম্পকে ২০২২ সালের ১৯ মে নিবন্ধন প্রদান করেন তিনি। পরে বাধ্য হয়ে একই বছরের ২২ সেপ্টেম্বর মনজুর রশিদ তার সেচ পাম্পের নিবন্ধন নিতে তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সুপারিশ নিয়ে বিএডিসি কার্যালয়ে লিখিত আবেদন করেন। এতেও নিবন্ধন দেয়া হয়নি মনজুর রশিদকে। উল্টো গোপনে আব্দুল হকের সেচপাম্প অনুমোদন দেন ওই কর্মকর্তা। পরে বাধ্য হয়ে আব্দুল হকের সেচ পাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে আদালতে মামলা করেন। মামলার প্রেক্ষিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে নালিতাবাড়ীর সিনিয়র সহকারী জজ আদালত ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি নির্দেশ প্রদান করেন। ২৩ ফেব্রুয়ারি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আদালতের নির্দেশের লিখিত কপি গ্রহণ করলেও আদালতের নির্দেশ উপক্ষো করে আব্দুল হকের সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ চালু রাখে।

সম্প্রতি আব্দুল হক ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টের আপীল করলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাইকোর্ট উভয়পক্ষের মাঝে স্থিতাবস্থার আদেশ দেন। এমতাবস্থায় চলতি বোরো মৌসুমে মনজুর রশিদ তার আওতায় থাকা সেচনালা সংস্কার করাতে গেলে আব্দুল হক বাধা দেন।

নন্নী উত্তরবন্দ গ্রামের কৃষক মোজাফফর হোসেন জানান, মনজুর রশিদ এর সেচপাম্পে দীর্ঘদিন যাবত সেচ দিয়ে তার প্রায় ৮ একর জমি চাষাবাদ করছেন। কিন্তু ২০২২ সালে সরকারী বিধি লঙ্ঘন করে নির্দিষ্ট সীমানার ভিতরে এসে আব্দুল হক মনজুর রশিদের আওতায় থাকা সেচ এলাকায় নতুন করে ২টি সাবমার্সেবল স্থাপন করেছেন। ফলে এ নিয়ে দুইপক্ষের মাঝে দ্ব›েদ্বর সৃষ্টি হয়েছে।

কৃষক শাহ আলম ও আবুল কাশেম জানান, শুধু আব্দুল হক নয়, সেচের জন্য মনজুর রশিদের সেচপাম্পের আশপাশে সর্বমোট ৫টি সাবমার্সেবল স্থাপন করা হয়েছে অবৈধভাবে। এরমধ্যে মোটা অংকের টাকা নিয়ে আব্দুল হকের একটি সেচপাম্পের অনুমোতি দিয়েছে বিএডিসি। টাকার বিনিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

মনজুর রশিদ জানান, ওই সময় উপজেলা সেচ কমিটির অনুমোদন নিয়ে তিনি সেচপাম্প স্থাপন করেন। পরবর্তীতে সরকার নতুন নীতিমালা করায় বিএডিসির অনুমোদন নিতে দিনের পর দিন ঘুরে ব্যর্থ হয়েছেন। ২০২২ সালে তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার লিখিত সুপারিশ নেওয়ার পরও বিএডিসি তার নিবন্ধন দেয়নি। উল্টো তার নিবন্ধন না দিয়ে গোপনে অবৈধভাবে স্থাপিত আব্দুল হকের সেচপাম্পের নিবন্ধন দিয়েছে। বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হলে আদালত বিদ্যুৎ সংযোগের আদেশ দেন। কিন্তু ওই আদেশ অমান্য করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সংযোগটি চালু রাখে।

এ বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতি নালিতাবাড়ী শাখার ডিজিএম আক্তারুজ্জামান জানান, আমাদের নিজস্ব আইনজীবি নিয়োগ করা আছে। তাকে এক হাজার টাকা দিলেই তিনি আইনী পরামর্শ দিতেন। মনজুর রশিদকে বলেছিলাম তার সাথে যোগাযোগ করতে। তিনি করেননি। তিনি আরও বলেন, আমাদের আইনজীবির পরামর্শ ছাড়া আমি আদালতের নির্শে মানতে পারি না।

আদালতের নির্দেশের চেয়ে আইনজীবির পরামর্শ বড় কি না, এমন প্রশ্নের জবাবে তিনি আইনজীবির পরামর্শকে তাদের অফিসের জন্য বড় বলে দ্রুত অফিস ত্যাগ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন জানান, বিষয়টি নিয়ে শুনানীর কথা রয়েছে। বিএডিসিকে দিয়ে তদন্ত করিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com