1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

ঝিনাইগাতীতে রাস্তা বন্ধ করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে লোকজনের যাতায়াতের রাস্তা বন্ধ করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী ইউনিয়ন পরিষদের এক সচিবের বিরুদ্ধে। এর প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে।

সূত্রে জানা গেছে, উপজেলার কাংশা ইউনিয়নের গান্দিগাঁও গ্রামের আব্দুল মজিদ মন্ডলের ছেলে মিয়ার হোসেন প্রায় এক বছর আগে ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম সংলগ্ন রামেরকুড়া মৌজায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুর রশিদের কাছ থেকে একটি হাফ বিল্ডিংসহ ৮ শতাংশ জমি ক্রয় করেন। পরে তিনি পরিবার নিয়ে সেখানে বসবাস শুরু করেন।

মিয়ার হোসেন জানান, তাদের জমির পূর্ব ও দক্ষিণ পাশে ইউপি সচিব মারুফা আকতারসহ আরও কয়েকটি পরিবারের বসতবাড়ি রয়েছে। জমির সাবেক মালিক মরহুম উসমান গণী মাস্টারের সময় দুই পাশ দিয়ে যাতায়াতের রাস্তা রেখে বসতঘর নির্মাণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে ইউপি সচিব মারুফা আকতার নিজ সুবিধার জন্য তাদের একমাত্র যাতায়াতের পথের ওপর জোরপূর্বক স্থায়ী বাউন্ডারি নির্মাণ করছেন।

তিনি বলেন, বাসায় যাতায়াতের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় আমরা চরম বিপাকে পড়েছি। বিষয়টির প্রতিকার চেয়ে গত ১ মার্চ সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করেছি। এখন স্যারই আমাদের ভরসা।

প্রতিবেশী মো. আনারুল ইসলাম (৪০) জানান, জমিটির সাবেক মালিক ছিলেন প্রয়াত উসমান গণী মাস্টার। তার কাছ থেকে অবসরপ্রাপ্ত পুলিশ আব্দুর রশিদ জমিটি কিনে প্রায় ১৭ বছর বসবাস করেন। পরে প্রায় এক বছর আগে মিয়ার হোসেন জমিটি ক্রয় করেন। সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস তার সময়ে ইউনিয়ন পরিষদ থেকে এই রাস্তায় মাটি ভরাট করে চলাচলের উপযোগী করেন। এরপর থেকেই এলাকাবাসী ওই রাস্তা ব্যবহার করে আসছেন।

তিনি আরও বলেন, একজন সরকারি কর্মকর্তা হয়েও প্রতিবেশীদের যাতায়াতের বিষয়টি বিবেচনা না করে রাস্তা বন্ধ রেখে বাউন্ডারি নির্মাণ করা সামাজিকভাবে ঠিক হয়নি।

এ বিষয়ে ইউপি সচিব মারুফার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সুষ্ঠুভাবে সমাধানের লক্ষ্যে মিয়ার হোসেনের বড় ভাই গোলাপ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়েছিল। তিনি আসতে চেয়েও আজও আসেননি। তার জন্য দীর্ঘদিন অপেক্ষার পর স্থানীয়দের যাতায়াত সুবিধার্থে অন্য পাশে রাস্তার জন্য জমি ছেড়ে দিয়েই এই বাউন্ডারি নির্মাণ চলছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে ভুক্তভোগী পরিবারের লোকজন পরিষদে এলে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com