1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

শান্ত-মুশফিকের জোড়া সেঞ্চুরিতে স্বস্তি নিয়ে দিন পার করল বাংলাদেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

স্পোর্টস ডেস্ক : চাপ, প্রশ্ন, টেস্টের সূক্ষ্মতা—সবকিছু পেছনে ফেলে দারুণভাবে প্রথম দিন শেষ করল বাংলাদেশ। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তে শুরুতে কিছুটা বিপাকে পড়লেও, দিন শেষে স্কোরবোর্ডে ২৯২ রান তুলে দৃঢ় অবস্থানে দিন শেষ করেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। এনামুল হক (০), শাদমান ইসলাম (১৪) ও মমিনুল হক (২৯) দ্রুত ফিরলে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু তারপরই দৃশ্যপট বদলে দেন দুই অভিজ্ঞ—নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

দুজনই দেখেশুনে, ধৈর্য্য ধরে খেলেছেন। মাঠে কোনো হঠকারী শট ছিল না, ছিল শুধুই ধৈর্যের জয়গান। দিনের শেষ সেশনে শান্ত তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি (১৩৬*) এবং মুশফিকুর রহিমও তুলে নেন নিজের ১২তম শতক (১০৫*)। এই জুটিতেই এসেছে ২৪৭ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ, যা লঙ্কান বোলারদের চেপে ধরেছে।

শান্ত ২৬০ বলে ১৪টি চার ও একটি ছক্কায় করেছেন ১৩৬ রান, আর মুশফিক ১৮৬ বলে করেছেন ১০৫ রান, যেখানে ছিল ৫টি চারের মার।

লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে সফল থারিন্দু রত্নায়েকে ৩২ ওভারে ১২৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। একটি উইকেট গেছে আসিথা ফার্নান্ডোর ঝুলিতে। তবে বড় চ্যালেঞ্জে পড়েছেন শ্রীলঙ্কার দুই প্রধান স্পিনার প্রভাত জয়াসুরিয়া ও রত্নায়েকে, যাদের বল আজ একেবারেই কাজে লাগেনি।

টেস্টের প্রথম দিনে বাংলাদেশের এমন শাসন যে গলে বিরলই বলা চলে। এ মাঠের প্রকৃতি অনুযায়ী প্রথম দুই দিন ব্যাটিংবান্ধব হয়ে থাকে, কিন্তু উইকেটের বৈশিষ্ট্যের পুরো সুবিধা নিয়েছেন শান্ত-মুশফিকরা।

কাল দ্বিতীয় দিনে আগ্রাসী ব্যাটিং ও দ্রুত রান তোলার চেষ্টাই হতে পারে টাইগারদের লক্ষ্য। অন্যদিকে, শ্রীলঙ্কার জন্য এই ম্যাচে ফেরার লড়াই শুরু হবে কাল থেকেই।

স্কোর সংক্ষেপ:

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৯২/৩ (৯০ ওভারে)

নাজমুল হোসেন শান্ত ১৩৬* (২৬০ বল),

মুশফিকুর রহিম ১০৫* (১৮৬ বল)

উইকেট পতন: ১-৫ (এনামুল), ২-৩৯ (শাদমান), ৩-৪৫ (মমিনুল)

শ্রীলঙ্কা বোলিং: থারিন্দু রত্নায়েকে ২/১২৪, আসিথা ফার্নান্দো ১/৫১

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com