1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আর্থিক অনুদান প্রদান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

শেরপুর: শেরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ এ্যাথলেটিক্সের সাধারণ সম্পাদকের নিকট হতে প্রাপ্ত মোট পনের হাজার অনুদানের টাকা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলার ক্রীড়া সংগঠক, ফুটবলার ও এ্যাথলেটদের মাঝে এ টাকা বিতরণ করা হয়।
এর মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে প্রাপ্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদানের দশ হাজার টাকা থেকে ক্রীড়া সংগঠক সাদেকুর রহমানকে ৪ হাজারা, সাবেক কৃতি ফুটবলার রঞ্জিত সরকারকে ৩ হাজার ও বর্তমান কৃতি ফুটবলার সিজানকে ৩ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও বাংলাদেশ এ্যাথলেটিক্সের সাধারণ সম্পাদকের নিকট হতে প্রাপ্ত ৫ হাজার টাকা এ্যাথলেট রুমা, লামিয়া, হাবিব, সুজন ও ছানুয়ারের মাঝে ১ হাজার টাকা করে প্রদান করা হয়।

শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, সদস্য সৈয়দ বদরুল হক রেজভী, রেফারী রবিন গোলাম উপস্থিত থেকে এ অনুদান প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com