1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার

কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন ১৪ বাংলাদেশি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : চাকরির খোঁজে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে পাড়ি জমিয়েছিলেন ১৪ জন বাংলাদেশি নাগরিক। তবে স্বপ্নের চাকরির বদলে সেখানে তাদের ঠাঁই হয় কারাগারে। অবশেষে দীর্ঘ কারাভোগ শেষে বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৩টায় তারা দেশে ফিরেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে।

ফেরত আসা নাগরিকদের মধ্যে রয়েছেন— মো. ইসমাইল, হারুন মজুমদার, পাপিয়া আক্তার, লিজা খানম, লিজা খাতুন, আশা মণি, মফিজুল ইসলাম, তাহিয়াতুন নেসা, আখি ইসলাম, সঞ্জয় সরকার, স্বপন সরকার, যিশু কান্তি দাস, বিপুল দাস ও সুশেন দাস। তারা ফেনী, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নড়াইল, চাঁদপুর, খুলনা, নেত্রকোণা ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

এই বাংলাদেশিদের দেশে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সহকারী হাইকমিশনের সহায়তায় ও ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের মধ্যস্থতায় তারা দেশে ফেরেন। ফেরার পর আখাউড়া স্থলবন্দরে ‘শূন্যরেখা’য় তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের ডেপুটি ম্যানেজার শায়লা শারমিন জানান, ফেরত আসাদের আমরা জরুরি খাদ্য সহায়তা ও কিছু আর্থিক প্রণোদনা দিয়েছি। পরে পুনর্বাসনের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।

অন্যদিকে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট ওমর শরীফ জানান, কাজের সন্ধানে অবৈধভাবে ভারত গিয়ে আটক হন এই ১৪ জন। আদালতের নির্দেশে তাদের কারাভোগ শেষে দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে আগরতলায় আরও ৩৩ জন বাংলাদেশি আটক রয়েছেন। যাদেরও পর্যায়ক্রমে পুশ ব্যাক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com