1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কলাপাড়ায় নতুন করে পুলিশসহ ২জনের শরীরে করোনা শনাক্ত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় পুলিশ কস্টেবলসহ নতুন ২জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ কনস্টেবল কলাপাড়া থানায় কর্মরত। অপর ব্যক্তি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ ্যকমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ নিয়ে কলাপাড়ায় ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ২৯২ জনের নমুনা পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২০৫ জনের রিপোর্ট এসেছে। বাকী ৮৭ জনের রিপোর্ট অপেক্ষমান। গতকাল পর্যন্ত ৮৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্র্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক বলেন, পৌর শহরের ৬নং ওয়ার্ডের নাইয়া পট্টি এলাকায় এক জনের মৃত্যুর পর তার সংস্পর্শে আসা অপর একজন আক্রান্ত হওয়ায় রবিবার থেকে ওই এলাকা ও তৎসংলগ্ন বাড়ি লকডাউন করা হয়েছে। এ জন্য রাতেই এলাকায় মাইকিং করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com