1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার

অভ্যুত্থানের ১০ মাস পর হত্যা মামলা, বেরোবি শিক্ষক গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

রংপুর : রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছমেস উদ্দিন (৬৫) নামের এক মুদিদোকানির মৃত্যুর ১০ মাস পর করা হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক মাহমুদুল হককে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ‌

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে নগরীর ধাপ এলাকার নিজ ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিহত ছমেস উদ্দিন নগরীর ১২ নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর মৌলভীপাড়ার এলাকার বাসিন্দা।

এর আগে নিহত মুদিদোকানি ছমেস উদ্দিনের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে গত ৩ জুন রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানায় মামলাটি করেন।

মামলায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৫৪ জনকে আসামি করা হয়েছে। ওই মামলার ৫৪ নম্বর আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এবং বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুল হক।

হাজির হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com