1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার

দেরিতে অফিস যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ জুন, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া : ঠিক সময়ে অফিসে উপস্থিত না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ ১০০ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন পৌর প্রশাসক। বুধবার (১৮ জুন) সকালে পৌর প্রশাসক অফিস সময়ে কাউকে না পেয়ে এই নোটিশ দেন। তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর বিষয়টি জানাজানি হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নির্বাহী প্রকৌশলী, পৌর নির্বাহী কর্মকর্তাসহ আটজন কর্মকর্তা ও কর্মচারী ৭০ জন কর্মরত রয়েছে। এছাড়া বিভিন্ন পদে চুক্তিভিত্তিতে আরও কয়েকজন কর্মরত আছেন। সব মিলিয়ে ১০০ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলার কয়েকজন বাসিন্দা বলেন, পৌরসভার সবাই দেরিতে উপস্থিত হন। বিষয়টি বিভিন্ন মাধ্যমে পৌর প্রশাসককে জানানো হয়েছিল।

ব্রাহ্মণবাড়িয়া পৌর প্রশাসক ও জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) শঙ্কর কুমার বিশ্বাস বলেন, গত বুধবার সকাল ৯টার দিকে পৌরসভায় যাই। ৯টা ১৬ মিনিট পর্যন্ত অবস্থান করে কর্মকর্তা ও কর্মচারীদের কার্যালয়ে উপস্থিত হওয়ার সময় পর্যবেক্ষণ করেছি। ততক্ষণ পর্যন্ত কেউ আসেননি। বিলম্বে করে কার্যালয়ে উপস্থিত হওয়ায় পৌরসভার ১০০ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com