1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার

থানা থেকে ট্রাংক ভেঙে এইচএসসি’র প্রশ্নপত্র চুরি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ জুন, ২০২৫

নওগাঁ : নওগাঁ জেলার ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জুন) রাতে ঘটনাটি সংঘটিত হলেও শুক্রবার বিষয়টি জানাজানি হয়। এতে জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ হেফাজতে থাকা সিলগালা করা ট্রাংকের দুটি তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ট্রাংকের ভেতর থেকে ইসলামের ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্র ছেঁড়া অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় প্রশ্নপত্র ফাঁসের শঙ্কা দেখা দেওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।

নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লকার বাক্সের ভেতর থেকে প্রশ্ন চুরির কথা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। কারা জড়িত তা খুঁজে বের করতে ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে এবং বোর্ড এ সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেবে। এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দেয়। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ধামইরহাট থানার সংশ্লিষ্ট কর্মকর্তা এখনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও অভ্যন্তরীণভাবে তদন্ত চলছে বলে জানা গেছে। তদন্ত কমিটি শনিবার (২১ জুন) ঘটনাস্থল পরিদর্শনে যাবে এবং দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা পেয়েছে।

প্রশ্নপত্র চুরির মতো স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে দেশের একটি পাবলিক পরীক্ষা নিরাপত্তাহীনতার মুখে পড়েছে বলে মন্তব্য করেন অভিভাবকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com