1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার

সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না : গোলাম পরওয়ার

  • আপডেট টাইম :: শনিবার, ২১ জুন, ২০২৫

যশোর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জুলাই চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচন আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে।

শনিবার (২১জুন) যশোর শিল্পকলা একাডেমিতে বেলা ১১টায় জামায়াতের রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, দেশ ও জাতির স্বার্থে স্বাধীনতার ৫৪ বছরেও রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে আমরা ব্যর্থ হয়েছি। মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারীদের পরাজিত করতে হবে।

জেলা জামায়াতে ইসলামী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, বেলাল হোসাইন, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক মনিরুল ইসলাম প্রমুখ। জেলার বিভিন্ন উপজেলার রুকনরা শিক্ষাশিবিরে অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com