1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

হালুয়াঘাটে অগ্নিদগ্ধ প্রতিবন্ধী কিশোরীর চিকিৎসায় সহায়তা প্রদান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ৩১শে মে রাতে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলার কাগজে প্রকাশিত সংবাদ “হালুয়াঘাটে অগ্নিদগ্ধ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী বাঁচতে চায়” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর উপজেলা প্রশাসন, সামাজিক সংগঠন ও সমাজের ধনাঢ্য ব্যক্তিদের দৃষ্টিগোচর হয়। তারই পরিপ্রেক্ষিতে আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজ সেবক নাদিম আহমেদ গতকাল দৃষ্টি প্রতিবন্ধী, অগ্নিদগ্ধ কিশোরী কমলার চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন- যুগান্তর প্রতিনিধি হাতেম আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক আ.ন.ম সাদেকুর রহমান নঈম প্রমুখ।

জানা যায়, কমলা হালুয়াঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মৃত ইদ্রিস আলীর কন্যা। তার মা পাঠাগার মোড়ে চিতই পিঠা বিক্রি করে সংসার চালাতো। ঈদের দুই দিন পূর্বে (শনিবার) সন্ধ্যায় অসাবধানতাবশত আগুন ধরে যায় কমলার শরীরে। আর তাতেই বুক, পেট ও হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়।

উল্লেখ্য, দৃষ্টি প্রতিবন্ধী, অগ্নিদগ্ধ কিশোরী কমলার চিকিৎসায় উপজেলা নির্বাহি অফিসার মোঃ রেজাউল করিম ও উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুর রহমান পৃথকভাবে আর্থিক সহায়তা প্রদান করেছিলেন।

  • মুহাম্মদ মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com