1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

ইসরায়েলকে বোমা হামলা না চালানোর নির্দেশ দিলেন ট্রাম্প

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে আর আক্রমণ যাতে না হয় সেজন্য ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে সব পাইলটকে নিজ দেশে নিয়ে আসার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ জুন) আল জাজিরার খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে এ নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘ইসরায়েল, বোমাগুলো ফেলো না। যদি তুমি এটা করো তাহলে এটা একটা বড় লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের বাড়িতে নিয়ে এসো।’

ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলার ঘোষণা দেয়ার কিছুক্ষণ পর ট্রাম্পের এই সতর্ক বার্তা আসলো।

এর আগে দুই দেশের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ তেহরানের কেন্দ্রে সরকারি স্থাপনায় জোরালো হামলা করতে তার সেনাবাহিনীকে নির্দেশ দেন। এছাড়া ইসরায়েলের উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, তেহরান কাঁপবে। দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধানও ইরানকে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দেন।

ইসরায়েলের দাবি, ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে তেহরান জানায়, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর তারা ইসরায়েলে কোনো হামলা চালায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com