1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বান্দরবান জেলা প্রশাসকের সিএসহ নতুন ৮জনের করোনা শনাক্ত

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ জুন, ২০২০

বান্দরবান : বান্দরবানের জেলা প্রশাসকের সিএসহ নতুন ৮ জন করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে কক্সবাজার ল্যাবে করোনা পরীক্ষার রিপোর্ট প্রকাশের পর তাদের করোনা পজেটিভ শনাক্ত হয়। সিভিল সার্জন ডা.অং সুই প্রু মার্মা এ তথ্য জানান।
মঙ্গলবার জেলার ৬৪টি নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার রাতে বান্দরবান জেলায় নতুন আরো ৮ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৭ জন এবং ১ জন নাইক্ষ্যংছড়ি উপজেলার। সদরের আক্রান্তরা হলেন- বান্দরবান জেলার জেলা প্রশাসক দাউদুল ইসলাম এর বড় মেয়ে, জেলা প্রশাসনের একজন সহকারী কমিশনার মোঃ নাজমুল হাসান, জেলা প্রশাসকের সিএ আমিন উল্লাহ, সিভিল সার্জন অফিসের চতূর্থ শ্রেণীর কর্মচারী, ফায়ার সার্ভিস এলাকার দু’জন ও বালাঘাটার ১ জন। এছাড়াও নাইক্ষ্যংছড়িতে ১ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৩ জন।
বান্দরবান সিভিল সার্জন ডা. অং সুই প্রু মার্মা বলেন, মঙ্গলবার বান্দরবানের জেলাপ্রশাসক এর মেয়ে একজন ম্যাজিস্ট্রেট ও ডিসির সিএসহ নতুন ৮ জন করোনা শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, গত ১১ জুন বান্দরবান জেলাপ্রশাসকের করোনা পজেটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছে। গত ১০ জুন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বান্দরবান সদর ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষনা করে লকডাউন করে প্রশাসন।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com