1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ডিবি পুলিশের পৃথক অভিযানে ফেনসিডিলসহ চারজন আটক

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ জুন, ২০২০

শেরপুর : শেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতি থেকে ফেনসিডিলসহ চার যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত নয়টা ও এগারোটার দিকে তাদের হাতেনাতে আটকের পর মামলা দিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলো- নালিতাবাড়ীর শহরতলী গ্রাম নিজপাড়ার মিজানুর রহমান (৩৫), শ্রীবরদী কলেজ রোডের সজিব (৩০) ও শ্রীবরদী বাজারের সাইফুল গাজী (৩০) এবং বকশিগঞ্জের চরকাউরিয়া সীমারপাড় গ্রামের সাইফুল ইসলাম (৩৮)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত এগারোটার দিকে উত্তর রানীগাঁও মেইন সড়ক হতে মিজানুর রহমানকে ৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এর আগে রাত ৯টার দিকে ঝিনাইগাতি উপজেলার ঘাগড়া ঈদগাহ মাঠে ফেনসিডিল সেবন অবস্থায় সজিব, সাইফুল ইসলাম ও সাইফুল গাজীকে আটক করা হয়। পরে এ ঘটনায় ডিবি পুলিশের এসআই হাসিবুল হাসান ও এসআই ইউসুফ আলী বাদী হয়ে পৃথক মামলা দায়েরর পর বুধবার আদালতে সোপর্দ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com