1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতসকালে ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১ সরকারের ২৩ প্রতিষ্ঠানের কাছে প্রায় ১৩৮ কোটি টাকার বেশি রাজস্ব বকেয়া ডিএসসিসি’র যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী লিমন-বৃষ্টিকে কীভাবে হত্যা করা হয়, উঠে এলো তদন্তকারীর ভাষ্যে শেরপুরে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শেরপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় উপদেষ্টা থাকতে কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ দিন: সংসদে নাহিদ রক্তদানে আমরা শেরপুর এর নকলা উপজেলার নতুন কমিটি পশ্চিমবঙ্গে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ বুধবার, বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

৬৫ আরোহী নিয়ে বালির কাছে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ৬৫ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে একটি ফেরি ডুবে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত চারজনের প্রাণহানি ঘটেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বলা হয়েছে, অভিযানে এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে।

এক বিবৃতিতে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, বুধবার রাতে (২ জুলাই) কেএমপি তুনু প্রত্যমা জয়া নামের ফেরিটি পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে ছাড়ার প্রায় ৩০ মিনিট পরই ডুবে যায়।

ফেরিটি বালির গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল, যা ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। বিবৃতিতে বলা হয়েছে, ফেরিতে ৫৩ জন যাত্রী, ১২ জন ক্রু এবং ১৪টি ট্রাকসহ ২২টি গাড়ি ছিল।

বানিউওয়াঙ্গির পুলিশ প্রধান রামা সম্তামা পুত্র বলেছেন, এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২৩ জন জীবিত উদ্ধারের মধ্যে অনেকে দীর্ঘ সময় ঢেউয়ের মধ্যে ভেসে থাকার পর অচেতন হয়ে পড়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাত থেকেই উদ্ধার অভিযান চলছে। এতে অংশ নিয়েছে ৯টি নৌযান, যার মধ্যে দুইটি টাগ বোট ও দুইটি রাবার বোটও রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com