1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে দিলেন রিকশাচালক বাবা

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ জুন, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : মাদকাসক্ত কিশোর ছেলের অত্যাচার সইতে না পেরে ভ্রাম্যমাণ আদালতে তোলে দিলেন এক রিকশাচালক বাবা। বুধবার (১৭ জুন) সকালে শেরপুরের নালিতাবাড়ীতে এ ঘটনা ঘটে। তবে বয়স বিবেচনায় শাস্তির আওতায় না এনে প্রাথমিকভাবে সংশোধনের জন্য মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে ওই কিশোরকে।
সূত্র জানায়, শহরের চকপাড়া কলোনি পট্টির বাসিন্দা হেলাল মিয়া পেশায় রিকশাচালক। বেশ কিছুদিন যাবত তার ১৭ বছর বয়সী কিশোর ছেলে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। এ নিয়ে কিশোরের পরিবার বেশ ঝামেলা পোহাচ্ছিল। একপর্যায়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের কাছে এ সংক্রান্ত অভিযোগ নিয়ে আসেন পিতা হেলাল মিয়া। পরে বুধবার (আজ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আনসার বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ওই কিশোরকে তার বাড়ি থেকে আটক করেন। তবে আটকের পর কিশোর তার ভুল স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করায় ও বয়স বিবেচনায় ভ্রাম্যমাণ আদালত মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় তাকে মুক্তি দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com