1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার

টঙ্গীতে গৃহকর্মীকে ‘পাশবিক’ নির্যাতন, সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী আটক

  • আপডেট টাইম :: রবিবার, ৬ জুলাই, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। আজ (রোববার, ৬ জুলাই) দুপুরে তামিরুল মিল্লাত ট্রাস্ট এলাকার একটি আবাসিক ভবন থেকে তাদের আটক করা হয়। নির্যাতনের শিকার গৃহকর্মী কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, অবসরপ্রাপ্ত সেনাসদস্য সরদার নজরুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করতো কিশোরী রানী। কাজে ভুলত্রুটি হলেই তার ওপর অমানবিক নির্যাতন চালানো হতো।

আজ (রোববার, ৬ জুলাই) সকালে আবারো মারধর করলে পালিয়ে পাশের ফ্ল্যাটে আশ্রয় নেয় রানী। পরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে অভিযুক্ত নজরুল ইসলাম ও তার স্ত্রী রেশমা বেগমকে আটক করে থানায় নেয়া হয়।

নির্যাতনের শিকার ওই কিশোরীর পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com