1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নকলার যেসব এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ জুন, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলা পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ৩টি ওয়ার্ড রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলো হলো- শহরের ১, ৫ ও ৬নং ওয়ার্ড। বাকী ২, ৩, ৪, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সবুজ জোন হিসেবে চিহ্নিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এছাড়াও উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৩নং উরফা ইউনিয়ন, ৬নং পাঠাকাটা ইউনিয়ন ও ৮নং চরঅস্টধর ইউনিয়ন রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২নং নকলা ইউনিয়ন ও ৫নং বানেশ্বরদী ইউনিয়ন সবুজ জোন এবং ৪নং গৌড়দ্বার (সাবেক কুর্শবাদাগৈড়) ইউনিয়ন, ৭নং টালকী ইউনিয়ন ও ৯নং চন্দ্রকোনা ইউনিয়নকে হলুদ জোন হিসেবে চিহ্নিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
নকলা উপজেলার করোনা আক্রান্তের জোনিংয়ে দেখা যায়, এ পর্যন্ত করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা ৫৭০ জনের মধ্যে রিপোর্ট এসেছে ৫৬৬ জনের। এরমধ্যে মোট করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৪১ জনের শরীরে, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২১জন এবং মৃত্যুবরণ করেছেন ১জন। এছাড়াও চিকিৎসাধীন রয়েছে ১৯ জন, হোম আইসোলেশনে আছে ১৮ জন ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আছে ১ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com