1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় জয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে টাইগাররা। টাইগারদের দেওয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৪ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

এদিন ডাম্বুলায় টস হেরে ব্যাট করতে নেমে ৭ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই বিদায় নেন পারভেজ ইমন। আর ৫ রান করে ফার্নান্দোর শিকারে পরিণত হন তানজিদ তামিম। ৩১ রান করে সাজঘরে ফেরেন তাওহীদ হৃদয়। আসা-যাওয়ার মিছিলে যোগ দেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। তবে লিটন দাসের ৭৬ এবং শামীম পাটোয়ারির ৪৮ রানের ঝড়ো ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে শুরুতেই রানআউটের ফাঁদে পড়েন লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস। আর পেরেরাকে রানের খাতা খোলার আগেই ফেরান শরিফুল। তার দ্বিতীয় শিকার হন আভিস্কা ফার্নান্দো। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে সাজঘরের পথ দেখেন অধিনায়ক আসালাঙ্কা।

এক পর্যায়ে দলীয় ৭৩ রানে ৭ উইকেট হারায় লঙ্কানরা। শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯৪ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। সর্বোচ্চ ৩২ রান আসে পাথুম নিশাঙ্কার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন সর্বোচ্চ ৩ উইকেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com