1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বৃহস্পতিবার সারাদেশে এনসিপির বিক্ষোভ

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষাণা করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আমাদের গাড়িবহরে হামলা চালায়। এ সময় তারা আইনশৃঙ্খলাবাহিনী ও সেনাবাহিনীর ওপর হামলা চালায়। গোপালগঞ্জে আজকে যে ঘটনাটি ঘটল, এতে দেশবাসী ও বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে যে, আওয়ামী লীগের যে একটা মুজিববাদী সন্ত্রাসী, তারা যে জঙ্গি বাহিনীতে রুপান্তির হয়েছে, তারা গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া বিশ্বাস করে না। আজকে তা আবার প্রমাণিত হলো।

নাহিদ আরও বলেন, গত বছরের ৫ আগস্টের পর গোপালগঞ্জ ফ্যাসিস্টদের একটা আশ্রয় কেন্দ্র হয়ে ওঠেছে। এছাড়া, সারাদেশে যাদের নামে মামলা রয়েছে (ছাত্রলীগ, যুবলীগ) তাদের সবাই গোপালগঞ্জে আত্মগোপনে আছেন। তিনি বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দল কোনো প্রোগ্রাম করতে পারবে না, আজকে সমাবেশের মধ্যে দিয়ে জাতীয় নাগরিক পার্টি সে ধারণা পাল্টে দিয়েছে।

নাহিদ আরও বলেন, গত বছরের ৫ আগস্টের পর গোপালগঞ্জ ফ্যাসিস্টদের একটা আশ্রয় কেন্দ্র হয়ে ওঠেছে। এছাড়া, সারাদেশে যাদের নামে মামলা রয়েছে (ছাত্রলীগ, যুবলীগ) তাদের সবাই গোপালগঞ্জে আত্মগোপনে আছেন। তিনি বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দল কোনো প্রোগ্রাম করতে পারবে না, আজকে সমাবেশের মধ্যে দিয়ে জাতীয় নাগরিক পার্টি সে ধারণা পাল্টে দিয়েছে।

সাংবাদ সম্মেলনে নাহিদ আরও বলেন, আগামীতে যতই হামলা হোক না কেন জাতীয় নাগরিক পার্টি তাদের কর্মসূচি থেকে পিছপা হবে না। এ সময় তিনি দেশব্যাপী তাদের জুলাই পদযাত্রা কর্মসূচি আগামীকাল বৃহস্পতিবার থেকে অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com