1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

ইরাকের শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫০

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইরাকের আল-কুত শহরের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা-আইএনএ। সূত্র: রয়টার্স।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে ওয়াসিত প্রদেশের গভর্নরকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাঁচতলা একটি ভবন সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যাচ্ছে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। রয়টার্স স্বাধীনভাবে এই ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে গভর্নর জানিয়েছেন, প্রাথমিক তদন্তের ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে।

গভর্নরের বরাত দিয়ে আইএনএ আরও জানায়, ‘আমরা ভবন ও ‍শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা করেছি।

উল্লেখ্য, ইরাকে অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা আগেও ঘটেছে। তবে সেসময় নিরাপত্তা ব্যবস্থা ও ভবন নির্মাণের ত্রুটিকে দায়ী করা হয়েছে। এ ঘটনার পর ফের দেশটির বিপণি ও জনসমাগমস্থলে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন সামনে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com