1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

গোপালগঞ্জের ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : গোপালগঞ্জের ঘটনায় যারা অন্যায় করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গোপালগঞ্জে যে এ ধরনের ঘটনা ঘটবে সে তথ্য কি গোয়েন্দা সংস্থার কাছে ছিল না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, কিন্তু এতো পরিমাণ যে হবে সে তথ্য ছিল না।

এনসিপির নেতারা অভিযোগ করেছেন, আইন-শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ধরে রাখতে পারেনি, সে বিষয়টি আপনি কীভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আপনিওতো অনেক কথা বলতে পারেন, যার যে বক্তব্য সে সেটা দেবে।

ভবিষ্যতে কী করবেন বা কী নির্দেশনা দেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরাতো সেখানে কালকেও নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে যাতে এধরনের ঘটনা না ঘটে এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। এখন সে জায়গার পরিস্থিতি স্বাভাবিক।

অপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যারা অন্যায় করেছেন তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com