1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জুলাই সনদ প্রণয়নের প্রক্রিয়াটি যেন স্বচ্ছ এবং জনগণের কাছে দৃশ্যমান হয় এমন নির্দেশনা দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক ইউনূস নিজে। উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দার।

কমিশনের চলমান কার্যক্রম এবং অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সদস্যরা। জানানো হয়, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ প্রণয়নের কাজ সম্পন্ন করার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

প্রধান উপদেষ্টা সদস্যদের অবদানকে ‘অনন্য’ বলে আখ্যায়িত করে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এটা একটা ঐতিহাসিক ঘটনা। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এর মাধ্যমে প্রতিফলিত হবে। কাজেই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে হবে, মানুষের কাছে দৃশ্যমান থাকতে হবে।’

বৈঠকে অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপে আটটি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। আরও সাতটি বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com