1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

রাজবাড়ীতে এনসিপির পথসভায় ‘ভাবি, ভাবি’ স্লোগান

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট এলাকার শহীদ স্মৃতিস্তম্ভের সামনে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ীর সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহ। প্রধান অতিথি ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা, যিনি খালেদ সাইফুল্লাহর সহধর্মিণী এবং রাজবাড়ীর পুত্রবধূ।

পথসভা সঞ্চালনা করেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বক্তব্য শুরুর আগে তাসনীম জারার জন্য ‘ভাবি ভাবি’ স্লোগান দেওয়ার আহ্বান জানান। এতে উপস্থিত নেতা-কর্মীরা সাড়া দেন। তখন সারজিস আলম বলেন, ‘আমাদের সেরা কোনো ভাবি আছেন? অক্সফোর্ডের কোনো ভাবি আছেন? মেডিকেলের কোনো ভাবি আছেন? সেই ভাবি—জোরে বলুন, আরও জোরে, সবার ভাবি, রাজবাড়ীর জারা ভাবি।’ এ সময় সভাস্থল স্লোগানে মুখর হয়ে ওঠে।

তাসনীম জারা বলেন, ‘আমি রাজবাড়ীর পুত্রবধূ। আমার শ্বশুরবাড়ি রাজবাড়ী, মানে আমার বাড়ি রাজবাড়ী। সেই সুবাদে রাজবাড়ীতে আমার আসা–যাওয়া আছে। রাজবাড়ী ভালো মানুষের এলাকা। এই জেলা সবকিছু থেকে বঞ্চিত। রাজবাড়ীবাসী আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমি তাদের ভালোবাসায় অভিভূত।’

রাজবাড়ীর স্বাস্থ্যব্যবস্থার দুরবস্থা তুলে ধরে তাসনীম জারা বলেন, জাতীয় নাগরিক পার্টি এসব সমস্যা দূর করতে চায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com