1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ২০৬ জন

  • আপডেট টাইম :: সোমবার, ২১ জুলাই, ২০২৫

৪৮ তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২০ জুলাই) রাত পৌনে ১২টার দিকে পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২০৬ জন। এর মধ্যে সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন, আর ডেন্টাল সার্জন ৫১১ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে সরকার মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে। এর মধ্যে ২ হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন।

গত ১৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ২৭টি কেন্দ্রে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ প্রার্থী। তবে পরীক্ষায় উপস্থিত ছিলেন কতজন, সে তথ্য প্রকাশ করেনি পিএসসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com