1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

গেট ভেঙ্গে সচিবালয়ের ঢুকে পড়েছে শিক্ষার্থীরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়, পরে গেট ভেঙ্গে সচিবালয়ের ঢুকে পড়েছে শিক্ষার্থীরা

বেলা আড়াইটার দিকে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে জড়ো হন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ এবং ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ স্লোগানে সচিবালয় প্রাঙ্গণ মুখর করে তোলেন।

এইচএসসি পরীক্ষার্থী জোনায়েদ আহমেদ বলেন, ‘মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে এত বড় বিপর্যয় ঘটল, অথচ সেই রাতে প্রায় তিনটার দিকে গিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলো। সকালে আমরা প্রস্তুতি নিয়ে বের হয়েছি, পথে শুনছি পরীক্ষা বাতিল। এমন দায়িত্বহীন শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আমরা আর চাই না।’

বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি, শুধু মাইলস্টোন কলেজ দুর্ঘটনার কারণেই নয়, বরং এসএসসি পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়নের দাবিতেও তারা সচিবালয়ের সামনে জড়ো হয়েছেন। সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া অবস্থান নিয়েছে। গেট বন্ধ থাকায় ভেতরে অনেক সরকারি যানবাহন আটকা পড়ে।

উল্লেখ্য, সোমবার রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটে। এর জেরে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। তবে তা ঘোষণা করা হয় গভীর রাতে, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com