1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, গুলিবিদ্ধ ১

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিল্লাত হোসেন (২১) নামে বাংলাদেশি এক তরুণের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিল্লাত হোসেন (২১) উপজেলার বাঁশপদুয়া গ্রামের ইউছুফ মিয়ার ছেলে।

আহত মো. আফছার (৩১) ওই এলাকার এয়ার আহম্মদের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে পরশুরাম উপজেলার গুথুমা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২১৬৪/৩এস অতিক্রম করে কাঁটা তারের কাছে চলে যান মিল্লাত হোসেন ও মো. আফছার। এ সময় তাদের লক্ষ্য করে বিএসএফের সদস্যরা গুলি ছোড়েন। এ ঘটনায় মিল্লাত ও আফসার গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়৷ হাসপাতালে নেওয়ার পথে মিল্লাত হোসেনের মৃত্যু হয়। আফসার ওই হাসপাতালে চিকিৎসাধীন।

বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন গণমাধ্যমকে বলেন, বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বিজিবির সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন আরও বলেন, ‘কেন এবং কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তারা এত রাতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করেছেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলমান। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানো হবে। কোনো অবস্থাতেই বর্ডারে এ রকম ফায়ারিং (গুলিবর্ষণ) কাম্য নয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com