1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

মোহাম্মদপুরে ছিনতাই: দায়িত্বে গাফিলতির অভিযোগে ৪ পুলিশ ক্লোজড

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে।তাদের মধ্যে একজন এসআই ছাড়াও একজন এএসআই ও দুইজন কনস্টেবল রয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান  গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে পুলিশের এই কর্মকর্তা বলেন, ছিনতাইয়ের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে মোবাইল ফোনটি উদ্ধার করেছে। সেই সঙ্গে এ ঘটনায় অভিযুক্তদের আটক করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে মোহাম্মদপুর থানা থেকে মাত্র ৩ মিনিট হাঁটার দূরত্বে আহমাদ ওয়াদুদ নামের ওই সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে তার কাছে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয় ছিনতাইকারীরা। পরে পাঁচ মিনিটের মধ্যেই মোহাম্মদপুর থানায় গিয়ে বিষয়টি দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান। কিন্তু পুলিশ সদস্য দায়িত্বে অবহেলা করেছেন বলে দাবি করেন আহমাদ ওয়াদুদ।

এ ব্যাপারে আহমাদ ওয়াদুদ ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে ঘটনার বিবরণ তুলে ধরেন। যা কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপর সেই স্ট্যাটাস নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ছড়াতে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com