1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

এনসিপি কোনো চাঁদাবাজ-টেন্ডারবাজের দল নয়: হাসনাত আব্দুল্লাহ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি কোনো চাঁদাবাজের দল নয়। এনসিপি কোনো টেন্ডারবাজের দল নয়। এনসিপি উঠে এসেছে সংকট থেকে। সমস্যা সমাধান করেই এনসিপি উঠে এসেছে। ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি উঠে এসেছে। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করেই এনসিপি উঠে এসেছে।

শুক্রবার (২৫ জুলাই) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে সিলেটের শহীদ মিনারে এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করে তুলুন। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, এনসিপির নেতৃত্বে ক্ষমতা আমরা জনতার হাতে তুলে দেবো। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের সংকট এখনও শেষ হয়ে যায়নি। আমাদের সামনে লড়াই রয়েছে।

আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ যারা আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে, সুবিধা নিয়ে অ্যাক্টিভিজম করেছে, যারা মিডিয়া খুলেছে তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

আওয়ামী লীগ আবার বিভিন্নরূপে আমাদের সমাজে ফিরতে পারবে না, কিন্তু বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। তাদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, নতুন করে আবার দেখতে পাচ্ছি, আমাদের মুজিববাদের পাহারাদার দাঁড়িয়ে যাচ্ছে। তারা কথায় কথায় আমাদের বাংলা ছাড়তে বলছে। আমরা বলব, চাঁদাবাজ আর দখলদার, বাংলা নয় তাদের বাপ দাদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com