1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

হালুয়াঘাটে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই খুন

  • আপডেট টাইম :: শনিবার, ২০ জুন, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই মাজহারুলের (২৮) ছুঁড়ে দেওয়া বাঁশের চুঙার আঘাতে বড় ভাই খাদিমুল (৩০) খুন হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ধারা ইউনিয়নের চাঁদশ্রী গ্রামে চুঙা ছুঁড়ে দেওয়ার এ ঘটনা ঘটে। শনিবার সকালে খাদিমুলের মৃত্যুর পর অভিযুক্ত মাজহারুল (২৮) কে আটক করেছে পুলিশ।
নিহতের বাবা নূরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে পান খাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছোট ভাই মাজহারুল বড় ভাই খাদিমুলের দিকে রান্না করার বাঁশের চুঙ্গা ছুঁড়ে মারলে তা লেগে খাদিমুল মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে শনিবার সকালে মৃত্যু হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আসামী মাজহারুলকে আটক করি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
– মুহাম্মাদ মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com