1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা

শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বহাল, বাতিল হয়নি

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক :সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘১ আগস্ট থেকে শনিবারেও খোলা থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান’- এই দাবি পুরোপুরি ভিত্তিহীন। শিক্ষা মন্ত্রণালয় কিংবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এমন কোনো সিদ্ধান্ত নেয়নি।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এই সংক্রান্ত কোনো সরকারি ঘোষণা, প্রজ্ঞাপন কিংবা আদেশ কোথাও পাওয়া যায়নি। মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমেও এমন কোনো তথ্য নেই।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান বলেন, ‘আমার জানামতে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি।’ মাউশির উপপরিচালক মো. নুরুল হক সিকদারও জানান, ‘আমিও ফেসবুকে বিষয়টি দেখেছি। তবে, এই সিদ্ধান্ত মন্ত্রণালয় নিয়ে থাকে। আমার জানামতে এমন সিদ্ধান্ত হয়নি, আমাদের এমন কোনো নির্দেশনাও দেওয়া হয়নি।’

উল্লেখ্য, চলতি বছর ৭ মে জাগো নিউজে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, শুধু ঈদের আগের দুই শনিবার ১৭ ও ২৪ মে নির্বাহী আদেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সেটি ছিল এককালীন সিদ্ধান্ত।

এর আগেও, ২০২৩ সালের ডিসেম্বরে একই ধরনের গুজব ছড়ালে তা রিউমর স্ক্যানার ফ্যাক্টচেক করে ভুয়া প্রমাণ করে।

সুতরাং, ‘শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল’- এই দাবি পুরোপুরি গুজব এবং বিভ্রান্তিকর। শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত সাপ্তাহিক ছুটি অনুযায়ী শনিবার ছুটি বহাল রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com